এক নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর বর্ষীয়ান নেতা নীতীশ কুমার।
এই বিতর্কের সূত্রপাত সোমবার। ওইদিন একটি অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত ‘আয়ুষ’ (বিকল্প চিকিৎসা পদ্ধতি এওয়াইইউএসএইচ) চিকিৎসকের হিজাব টেনে নামান, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হিজাব পরিহিত নবনিযুক্ত ওই চিকিৎসক তার নিয়োগপত্র নিতে এসেছিলেন। ওই সরকারি নিয়োগপত্র নেওয়ার সময় বছর ৭৫-এর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তার হিজাব টেনে নামিয়ে ফেলেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর একদিকে যেমন ঘটনার সমালোচনা শুরু হয়েছে, তেমনই নীতীশ কুমারকে নিশানা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
শুধু তাই নয়, তাকে ‘মানসিকভাবে অস্থির’ বলেও অভিযোগ তুলেছে বিরোধীরা।
Please follow and like us:
