বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বিষয়টি জানিয়েছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা জানানো হয়েছে।
Please follow and like us:
