আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের হিড়িক পড়েছে। আপিল গ্রহণের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ জানুয়ারি) আরও ১২২টি আবেদন জমা পড়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।
নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বুথ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিপরীতে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা তাদের প্রার্থিতা ফিরে পেতে এই আপিল আবেদনগুলো করছেন।
Please follow and like us:
