ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
ওয়াশিংটন যখন ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে এলো।
ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে আনল সংবাদমাধ্যম এক্সিওস।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানিয়েছে, এ পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ‘উচ্চমানের প্রভাবশালী বিকল্প’ হিসেবে পেশ করা হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের চেয়ে কিছুটা সীমিত।
