সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ৩ টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৬ মে আবেদনটি করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল। সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ।
আদালত সূত্রে জানা যায়, আজ বেলা ১১ টা ২০ এর দিকে এ বি এম খায়রুল হককে হুইলচেয়ারে করে আদালতে তোলা হয়। শুনানি হওয়ার আগ পর্যন্ত তাকে তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
Please follow and like us:
