
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভুত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি জানায়, মার্কিন সিনেটে ৫১ ভোটের মধ্যে ৪৯টিই গেছে ক্যাশ প্যাটেলের পক্ষে। দুই রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তার বিপক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে প্যাটেলের এফবিআই প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান। -বিবিসি
Please follow and like us:
