
২০২০ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।
এর আগে, ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের ১৯ আগস্ট ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের সব মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে বর্তমান সরকার।
বিচার চলাকালে আদালত ইশরাকসহ পাঁচজন সাক্ষী জবানবন্দি দেন। রায় ঘোষণার সময় আদালতে ইশরাক হোসেন উপস্থিত ছিলেন এবং এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ২০২০ সালের ৩ মার্চ ডিএসসিসি নির্বাচন বাতিল চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছিলেন ইশরাক।
Please follow and like us:
