
দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ১৪টি জেলা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে।’
আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এখানে ঈদের নামাজ আদায় করবেন। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
Please follow and like us:
