
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক’ কার্যকর হওয়ার দিনেই বেশির ভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে কানাডা, মেক্সিকো এবং চীনের জন্য ঘোষিত শুল্ক অপরিবর্তিত রয়েছে।
বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
এদিকে, ৯০ দিনের জন্য স্থগিতের অনুরোধে সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য আমাদের অনুরোধে ইতিবাচকভাবে সাড়া দেয়ায় ধন্যবাদ। আপনার বাণিজ্য নীতির সমর্থনে আপনার প্রশাসনের সাথে আমরা কাজ চালিয়ে যাবো বলেও পোষ্টটিতে উল্লেখ করা হয়েছে।
