
‘ইস্তাম্বুল এনসাইক্লোপিডিয়া’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
মা আর মায়ের এক বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে নতুন করে জীবন শুরু করতে চান তরুণ শিক্ষার্থী জেহরা। কিন্তু নতুন শহরে মানিয়ে নেওয়া সহজ হয় না।
এমন গল্প নিয়ে নতুন তুর্কি ড্রামাটি নির্মাণ করেছেন সালমান নাকার। অভিনয় করেছেন কানান এরগুডার, হেলিন কানডেমির, তোলগা তেকিন।
‘খাউফ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
দিল্লির নারীদের এক হোস্টেল নিয়ে গল্প। নিজের দুঃসহ অতীত থেকে দূরে থাকতে এ হোস্টেলে ওঠে মাধু। কিন্তু হোস্টেলেরই যথেষ্ট বদনাম আছে, সেখানে প্রায়ই নাকি ঘুরে বেড়ায় অতিপ্রাকৃত শক্তি।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে আট পর্বের সিরিজটি। সুপারন্যাচারাল হরর সিরিজটি বানিয়েছেন স্মিতা সিং। অভিনয় করেছেন সূচি মালহোত্রা, রিয়া শুক্লা, রজত কাপুর প্রমুখ।
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
২০২৩ সালে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে এইচবিওর পোস্ট অ্যাপোক্যালিপ্টিক সিরিজটি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসবে ২০ এপ্রিল।
বাকি পাঁচ পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ২৫ মে পর্যন্ত। এবারও জোয়েল ও এলি চরিত্রে দেখা যাচ্ছে পেদ্রো পাসক্যাল ও বেলা রামসিকে। নতুন মৌসুমে যুক্ত হয়েছেন কাটলিন ডেভার, ইসাবেলা মার্কেড প্রমুখ ।
