
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
Please follow and like us:
