
মালয়ালম ছবির কিংবদন্তি অভিনেতা মোহনলাল। এই অভিনেতার থ্রিলারধর্মী সিনেমা ‘থুদারুম’ মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। এম্পুরানের পর আরও একটি হিটের দেখা পেতে পারেন এই অভিনেতা আশা দর্শকদের।
স্যাকনিল্কের তথ্যানূযায়ী, প্রথম দিন শুক্রবার ৫.২৫ কোটি রুপি (ইন্ডিয়া নেট) তুলে নিয়েছে ‘থুদারুম’। শনিবার এই ছবির আয় ৮.৬ কোটি রুপি। আরও রোববার আয় কিছুটা বেড়ে হয় ১০.৮৯ কোটি রুপি।
স্যাকনিল্কের হিসেব অনুযায়ী, সোববার এখন পর্যন্ত ৪ দিনে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৭.৩৬ কোটি রুপিতে।
এই ছবিতে মোহনলালে বিপরীতে অভিনয় করেছেন শোবানা। মোহনলাল এবং শোবানার উপস্থিতি আরও আগ্রহ বাড়িয়ে তুলেছে দর্শকমনে। এর আগেও দুইজন বহু হিট ছবি উপহার দিয়েছেন।
Please follow and like us:
