
জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের মধ্যে দুইজন—ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরী—আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আরেক প্রবাসী তারকা শামিত সোম
ভোর ৫টায় কানাডা থেকে ঢাকায় পৌঁছান শামিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি দলের সঙ্গে যুক্ত হন। আজ সন্ধ্যায় ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি মূলত সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রস্তুতির অংশ।
সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াডে শামিতসহ ছয়জন প্রবাসী ফুটবলার জায়গা পেয়েছেন। বাকি পাঁচজন হলেন—হামজা চৌধুরী (ইংল্যান্ড), ফাহামিদুল ইসলাম (যুক্তরাষ্ট্র), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), তারিক কাজী (ফিনল্যান্ড) এবং সৈয়দ কাজেম কিরমানী (কানাডা)। জাতীয় দলের প্রতি এই প্রবাসী ফুটবলারদের আগ্রহ এবং অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা হিসেবে ধরা হচ্ছে।
