
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এসব বিষয় নিয়ে দলের একটি স্পষ্ট পরিকল্পনা আছে।’
গতকাল শনিবার (৭ জুন) প্রকাশিত ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। এর আগে জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ। আজকে আমাদের অস্তিত্ব, আদর্শ ও রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে। তাই সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তির মূল উৎস হলো জনগণ।’
আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আমি বিকেলে তার সঙ্গে কথা বলব। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আগেও বলেছেন, দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি হবে। তবে তিনি কবে ফিরবেন, তা এখন বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের ওপর।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনা আগেও বলেছেন, দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি হবে। তবে তিনি কবে ফিরবেন, তা এখন বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশে, এসব সব কিছুর উপর নির্ভর করবে শেখ হাসিনার দেশে ফেরা।
সুত্রঃ আনন্দ বাজার পত্রিকা
