
হোয়াইট হাউস জানিয়েছে, মধ্য প্রাচ্যের পরিস্থিতির জন্যই জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করেই ফিরতে হচ্ছে ট্রাম্পকে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও আজ রাতেই ওয়াশিংটনে ফিরছেন বলে জানিয়েছেন।
জি৭ সম্মেলনের জন্য সফরসূচি কাটছাঁট করে আগেই দেশে ফিরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে গড়াল। দু’দেশের যুদ্ধের আবহে মধ্য প্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই পরিস্থিতির জন্যই জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।
এদিকে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, মধ্য প্রাচ্যে যা চলছে, সে কারণেই জি-৭ রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য মার্কিন প্রশাসনিক নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
