
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বৈঠক হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (১৮ জুন) দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক হওয়ার কথা। খবর বিবিসির।
এই সাক্ষাৎকালে ডোনাল্ড ট্রাম্প ও বসিম মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তবে পুরো বৈঠকে গণমাধ্যমের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হবে না।
পাল সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। তাঁদের মধ্যে এমন এক সময়ে সাক্ষাৎ হচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ক্রমবর্ধমান উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে।
এদিকে ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেনারেল মুনির গত মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেইরির সঙ্গে দেখা করেছিলেন। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেইরি নিহত হন।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনা যখন মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে, তখন এমন একটি বৈঠক ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মে মাসের শেষ দিকে মুনির যখন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১৩ জুন ইসরায়েলি হামলায় বাঘেরি নিহত হন, তার পরিপ্রেক্ষিতে এই আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, পাকিস্তানে সেনাপ্রধানকে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, তাই এই বৈঠককে শুধু সামরিক নয়, কৌশলগত রাজনীতিরও একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সুত্রঃ বিবিসি
