
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলায় সরাসরি অংশ নিলে ইরান যে সমুচিত জবাব দেবে ওয়াশিংটনকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘে তেহরানের রাষ্ট্রদূত আলি বাহরেনি। বুধবার (১৮ জুন) জেনিভাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাস্টদুত আরো জানান, ইসরায়েল যা করছে তাতে যুক্তরাষ্ট্রকে তাদের সহযোগীই মনে করছেন তিনি।
তিনি আরো বলেন, ইরান একটি রেড লাইন ঠিক করেছে, যুক্তরাষ্ট্র যদি সেটি অতিক্রম করে তাহলে আমরা জবাব দেবো,” বলেছেন তিনি, তবে কী কী কাজকে তেহরান ‘উসকানি’ বিবেচনা করে পাল্টা জবাব দেবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি তিনি।
শুক্রবার ইসরায়েল আচমকা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর গত ছয়দিন ধরে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আকাশপথে একের পর এক হামলা, পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
তেল আবিব বলছে, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তারা এ হামলা চালাতে বাধ্য হয়েছে।
সুত্রঃ রয়টার্স
