
ইরান- ইজরায়েল সংঘাতে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে।
এদিকে যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান।
ইরান কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল উদেইদতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির এই আলোচনা এবং সমঝোতার খবরটি জানানো হলো।
সুত্রঃ রয়টার্স
Please follow and like us:
