
ইসরায়েল দুইটি বোয়িং নির্মিত কেসি-৪৬ আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের এই চুক্তিতে সম্পূর্ণভাবে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা ক্রয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ার পরেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। যুক্তরাষ্ট্র বিদেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রয় ও হস্তান্তর কার্যক্রম তদারকি করে থাকে।
বর্তমানে ইসরায়েলের বিমানবাহিনীর বহরে চারটি কেসি-৪৬ ট্যাঙ্কার রয়েছে। নতুন দুইটি ট্যাঙ্কার যুক্ত হলে ইসরায়েলের দূরপাল্লার কৌশলগত সক্ষমতা আরও জোরদার হবে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, এসব বিমান যুক্ত হলে সেনারা দূরবর্তী এলাকায় অধিক শক্তি ও বিস্তৃত পরিসরে অভিযান চালাতে সক্ষম হবে।
