
শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বহুল প্রত্যাশিত ঢাকা সফর। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান সংলাপকে কেন্দ্র করে ন্যাটো মিত্রদের সঙ্গে ব্যস্ত সূচির কারণেই এশিয়া পাঁচটি দেশে সফরের পুরো কর্মসূচি আপাতত স্থগিত করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেলোনির ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
সফরসূচি অনুযায়ী, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করারও পরিকল্পনা ছিল। এমনকি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যাকেও বাংলাদেশে আনার কথা শোনা যাচ্ছিল।
Please follow and like us:
