যুক্তরাষ্ট্রের সিনেটে ১ ডিসেম্বর ‘দ্য এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামের একটি বিল উত্থাপিত হয়েছে। উহাইয়োর রিপাবলিকান সিনেটর বার্নি মরেনো এই বিলের প্রস্তাব দিয়েছেন। বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকরা শুধুমাত্র মার্কিনির প্রতি অনুগত থাকবেন। অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তারা মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন।
এদিকে এই বিলটি পাশ হলে, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প, ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্পসহ অনেক দ্বৈত-নাগরিক মার্কিনিকে তাদের অন্য দেশের নাগরিকত্ব পরিহার করতে হবে।
বিল উত্থাপনকারি সিনেটর বার্ণি মরেনো বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়াটা হচ্ছে বড় ধরনের একটি সম্মান এবং বিশেষাধিকার। আপনি যদি আমেরিকান হতে চান তাহলে একমাত্র আমেরিকার নাগরিকত্বই রাখতে হবে। আপনাকে আমেরিকার প্রতি অনুগত থাকতে হবে একান্তভাবে।
