
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিকে কীসের নির্বাচন! এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় আমির জামায়াত বলেন, পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
