
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামের প্রতি মানুষের একটি নেগেটিভ ধারণা রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এ কারণে এই নামটি আর থাকবে না। জ্বালানি উপদেষ্টা বলেন রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে দুটো বিভাগ যেটা হয়েছে, এখন থেকে সেটাই থাকবে। দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন।
ফাওজুল কবির খান বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে।
Please follow and like us:
