এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি এবং মাদরাসা ও কারিগরিতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশে বহিষ্কার ও অনুপস্থিতি বেড়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ৩৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৪০ জন।
প্রতিবেদনের তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন।
ইংরেজি প্রথমপত্রে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, ময়মনসিংহে দুজনকে বহিষ্কা করা হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, সিলেট বোর্ডে একজন করে তিনজন বহিষ্কার হয়। তবে যশোর ও দিনাজপুর বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
