শেষ হয়েছে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি, নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। তবে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচদিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুইদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।
Please follow and like us:
