ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত যেমন ‘কাঁচ, দরজা ও জানালা ঠিক করা’ থেকে শুরু করে ‘বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার’ করার দরকার হতে পারে।আব্দুলমোহর মোহাম্মদখানি আরও জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় এক হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র চলে গেছেন।
এছাড়া আরও প্রায় এক হাজার ২৪৫টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪ হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও।
Please follow and like us:
