জিয়া পরিষদকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সরকারের ভেতরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জিয়া পরিষদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অনেক সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে। আরেকটি সহযোগী সংগঠনের দরকার নেই। আমাদের দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা প্রতিষ্ঠান। জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, চাই না। এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার চাপে জিয়া পরিষদ কয়েকটি বই করেছে। তারা গবেষণামূলক কাজ করুক, সেটি প্রত্যাশা।’
