
ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ ক্ষীরা শরীরে ফাইবার ও পানির পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে ক্ষীরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
বিশেষজ্ঞদের মতে, ক্ষীরায় প্রচুর পরিমাণে পানি ও ফাইবার থাকে, যা দেহের ক্ষতিকারক বিষাক্ত পদার্থ ধ্বংস করে। ফলস্বরূপ আলসার, কোষ্ঠকাঠিন্য, বুকজ্বালা, পেট ফুলে যাওয়া ও এসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি মেলে। ক্ষীরা খাওয়ার ফলে মুখের দুর্গন্ধযুক্ত ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। এ ছাড়া ক্ষীরা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ির সমস্যা থেকে নিস্তার মেলে।
ক্ষীরা গোল গোল করে কেটে চোখের ওপর লাগিয়ে রাখলে পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয়, তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে। এমনকি চোখের ছানি পড়া ঠেকাতেও উপকারী।
Please follow and like us:
