
ভারত বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা- এই তিন ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে। শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এই সিদ্ধান্তের কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যেকোনো স্থলবন্দর দিয়ে এই তিন ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে।”
ভারতের এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত পাটশিল্প বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ভারতের সঙ্গে স্থলবন্দর-নির্ভর রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
Please follow and like us:
