সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই শঙ্কা প্রকাশ করেছেন।
তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠ কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন।
আসিফ মাহমুদ বলেন, গতকাল (১৮ জানুয়ারি) এনসিপির ২ জনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কিভাবে? উল্টো অন্য দল প্রতীক ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলক ভাবে এরকম শোকজ দেয়া হচ্ছে। সংস্কার নিয়ে হ্যাঁ এর পক্ষে আমাদের অবস্থান। একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি নিয়ে প্রচারণা চালানোয় সে হিসেবে তাকে শোকজ করা উচিত। এনসিপির শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে।
Please follow and like us:
