
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে এবং তা চলবে ১৬ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে শুরু হওয়া এই পরীক্ষাটি ১৬ জুন পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
এছাড়াও, সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
