যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘যারা আমাদের সীমান্ত নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে, এই ঘোষণাটি তাদের যে কারও জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে। আপনার যদি যুক্তরাজ্যে থাকার বৈধ কাগজপত্র না থাকে, তাহলে আমরা আপনাকে বহিষ্কার করব। আর যেসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পাঁচ দেশের সঙ্গে যুক্তরাজ্যের কয়েক দশক ধরে থাকা গোয়েন্দা তথ্য বিনিময় অংশীদারত্বকে সম্মিলিতভাবে ফাইভ আইস বলা হয়।
ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনবিরোধী পদক্ষেপের অন্যতম প্রধান মুখ মার্কিন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় আমাদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।’
