আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সা

লের জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ ১০টি কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে দায়িত্বরত সব নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুদকের সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ভূমি উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা ও যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সেসব কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরের প্রধানদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেওয়া হয়েছে নোটিশে। নোটিশ প্রদানকারী জয়নাল আবেদীন মাযহারী সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা।
