
রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে আগুন লেগেছে। স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, আজ সোমবার দুপুরে ইকুপ ভ্যালি নামের একটি কটেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের কটেজ ও রেস্টুরেন্টে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আজ দুপুরে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, ‘বাতাসের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তার দুই পাশের কটেজগুলো একের পর এক পুড়ছে।’
সাজেক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার অনিত্য ত্রিপুরা জানান, ‘আমরা কংলাক পাহাড়ের এক গ্রামে জরুরি সভায় যাচ্ছিলাম, তখন খবর পেলাম সাজেক ভ্যালিতে আগুন লেগেছে।’
Please follow and like us:
