
উপকরণ
- গরুর রানের মাংস চর্বিসহ: ২ কেজি
- পাঁচফোড়ন গুঁড়া: আধা চা-চামচ
- আস্ত পাঁচফোড়ন: আধা চা-চামচ
- আস্ত শুকনা মরিচ: ৪–৫ টি
- আস্ত কাঁচা মরিচ: ৫–৬টি
- আস্ত জিরা: আধা চা-চামচ
- তেজপাতা: ২টি
- লবণ: স্বাদমতো
- হলুদের গুঁড়া: দেড় চা-চামচ
- মরিচের গুঁড়া: স্বাদমতো
- ধনে গুঁড়া: আধা চা-চামচ
- আদা বাটা: ১ চা-চামচ
- রসুন বাটা: ১ চা-চামচ
- আস্ত রসুনের কোয়া: ১০/১২টি
- পেঁয়াজকুচি: ১ কাপ
- শর্ষের তেল: আধা কাপ
- সাদা শর্ষেবাটা: আধা চা-চামচ
- টমেটো পেস্ট: ১ চা-চামচ
- ফেটানো টক দই: আধা কাপ
- লেবুর রস: আধা চা-চামচ
- যেকোনো টকজাতীয় আচার: আধা কাপ
- চিনি: আধা চা-চামচ
- গরম পানি: পরিমাণমতো
প্রণালি
- প্রথমে গরুর মাংস করে সাধারণ আকারে কেটে নিন। ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে নিতে হবে।
- এরপর টক দই, লবণ, টমেটো পেস্ট দিয়ে ভালো করে আধা ঘণ্টা মেখে রাখুন। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে দিন।
- শর্ষের তেলে আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা, আস্ত পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে।
- পেঁয়াজকুচি বাদামি রঙের করে ভেজে নিতে হবে। বাকি সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষাতে হবে।
- এরপর মেখে রাখা মাংস দিয়ে একটু সময় নিয়ে কষান, ভালো করে।
- তারপর পরিমাণমতো গরম পানি দিয়ে মাংস রান্না করতে হবে, সেদ্ধ না হওয়া পর্যন্ত।
- মাংস হয়ে এলে আস্ত রসুনের কোয়া, আস্ত কাঁচা মরিচ, পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দমে রাখতে হবে ১০ মিনিট।
- এরপর নামানোর আগে লেবুর রস, যেকোনো টক আচার আর চিনি দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিন।
- এই আচারি বিফ ভুনা পোলাও, খিচুড়ি, সাদা ভাত অথবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায়।
Please follow and like us:
