হাম ও হামরে উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হামে এবং আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে ছয়জনই ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর বাসিন্দা। একই সময়ে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৮৫ জন ঢাকা বিভাগের।
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, যাদের মধ্যে ২৯০ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৭৬ শিশু, যার ১৫৭ জনই ঢাকা বিভাগের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৯৩৫ শিশু। ছাড় পাওয়া চট্টগ্রামের শিশু ঢাকার, ২৫৮ শিশু ঢাকার, ৭৯ শিশু খুলনার, ৯ শিশু ময়মনসিংহের, ৮৯ শিশু রাজশাহীর, ১৩ শিশু রংপুরের, ২৬ শিশু সিলেটের এবং ৫০ শিশু বরিশালের।
