আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বা এর আগের দিন (১১ ফেব্রুয়ারি) অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে এমন সংঙ্কা বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, নির্বাচন ঘিরে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। রবিবার (৮ ফেব্রুয়ারি) মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে, ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা পাওয়া যায়নি বলে জানান তিনি। ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে বলে জানান রমেশ চন্দ্র।
ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পরে রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
