ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫৩ বছরের সদস্যপদে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।
প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ৭ অক্টোবরের ভোটে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ৩০–২৭ ভোটে জাপানকে পরাজিত করে সভাপতির পদে নির্বাচিত হন।
প্রাথমিকভাবে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া—এই চারটি দেশ এ পদে প্রার্থিতা ঘোষণা করেছিল। তবে সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোতে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়া।
রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভরি কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনেস্কোর আসন্ন সাধারণ সম্মেলনে তিনি দায়িত্ব নেবেন।
Please follow and like us:
