ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মোহাম্মদ বাকের জোলকাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (জাতীয় নিরাপত্তা পরিষদ) নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। জোলকাদর বিদায়ী প্রধান আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন।
Please follow and like us:
