
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৩ টি পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। এসব পারমাণবিক স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
এসব হামলার পর ট্রাম্প বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রধান ফোরদো এখন আর নেই। আজ রোববার (২২ জুন) সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বেধে দেওয়া নির্ধারিত সময়সীমা দুই সপ্তাহের আগে ও কয়েকদিনের আলোচনার পর ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন। এতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমাদের জন্য ছিল চমৎকার একটি সাফল্য। তাদের এখনই শান্তিতে আসতে হবে, না হলে আবার হামলা হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও উল্লেখ করেন।
