সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণে বোলারদের দারুণ কামব্যাকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ লক্ষ্যই পেলেন লিটন দাস-তানজিদ হোসেন তামিমরা। কেননা আধুনিক ক্রিকেটে ১২০ বলে ১৫০ রান তেমন কিছু না।তবে অন্যদের কাছে তেমন কিছু না হলেও বাংলাদেশের জন্য যেন এই রান পাহাড়সম।
তা না হলে শেষ ১২ বলে ২৬ রানের সমীকরণে পড়তে হতো না বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা একের পর এক ক্যাচ ছাড়ার পরেও এমন পরিস্থিতির মুখোমুখি স্বাগতিকেরা।
জেসন হোল্ডার প্রথম বলেই শামীম হোসেন পাটোয়ারিকে ইয়র্কারে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের দিকে জয়ের পাল্লা আরো ভারী করলেন। বাঁহাতি ব্যাটারকে আউট করে সেই ওভারে দিলেন মাত্র ৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২, চেজ ১৭*; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)। বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (তানজিদ ৬১, লিটন ২৩, জাকের ১৭; আকিল ৩/২২, শেফার্ড ৩/২৯, হোল্ডার ২/২০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রোমারিও শেফার্ড।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০–তে এগিয়ে।
Please follow and like us:
