
আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে আন্দোলনে অংশ নেওয়া এসব কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করে নিঃশর্ত ক্ষমা চান।
বুধবার (৯ জুলাই) আগারগাঁও রাজস্ব ভবনে চেয়ারম্যানের দফতরে পৃথকভাবে দুই দফায় চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ওইসব কর্মকর্তারা ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন।
এনবিআরের এসব কর্মকর্তারা সবাই বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের। যে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলন হয়েছিল, তার সঙ্গে এরা সবাই যুক্ত ছিলেন।
এর আগে মঙ্গলবারও আয়কর ক্যাডারের প্রায় দুই শতাধিক কর্মকর্তা এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে দেখা করে একইভাবে নিঃশর্ত ক্ষমা চান।
Please follow and like us:
