মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটায় (কলিং ভিসা) আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।
মন্ত্রী আরও জানান, কৃষি, বাগান ও খনি খাতের সব উপখাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে। এছাড়া, সেবাখাতে নির্দিষ্ট কিছু উপখাতের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এক্ষেত্রে নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট উপখাতে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। আর উৎপাদন খাতের ক্ষেত্রে নতুন বিনিয়োগ প্রকল্পগুলোর জন্য বিদেশি কর্মী নেওয়া যাবে, যা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদন দেবে।
Please follow and like us:
