
ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের কুলগ্রামে ভারতীয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলছে। ভারতীয় মিডিয়া এনডিটিভি আজ বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দিবাগত রাতে তথ্যটি নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যমের খবর, পাহেলগামে গতকাল ২৬ পর্যটককে হত্যার পর আজ বুধবার সন্ধ্যায় কুলগ্রামে সেনা ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয়। এ সময় দুই বিদ্রোহী ভারতে প্রবেশের চেষ্টার সময় সেনাদের গুলিতে নিহত হয়। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।
বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত লড়াই চলছিল বলে জানায় এনডিটিভি। এ দিকে ভারতীয় অপর সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিরাপত্তা সূত্রে জানা যায়, গতকালের হামলায় অন্তত সাতজন জড়িত ছিলেন। যার মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানের। যারা উর্দুতে কথা বলছিলেন বলে দাবি করেছেন তারা।
Please follow and like us:
