
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি।গতকাল শনিবার তিনি সাংবাদকিদের বলেন, ‘এটা স্পষ্ট যে ফিলিস্তিনে গণহত্যা চলছে। এটি নিয়ে কোনো বিতর্ক নেই। ’ আজ রবিবার (৩ আগষ্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
এর আগে চলতি সপ্তাহে নর্দান আয়ারল্যান্ডের শীর্ষ নেতা মিশেল ও নিলও একইরকম বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গাজায় গণহত্যা চলছে। এবার শনিবার জন সুইন বলেন, ‘আমরা যে সংবাদগুলো দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে গণহত্যার সব আলামত উপস্থিত রয়েছে।
এডিনবারায় সুইনি একটি স্ট্যান্ড কমেডি ক্লাবের অনুষ্ঠানে অংশ নিতে গেলে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে গণহত্যা আখ্যা দিতে হবে। সেখানেই মন্তব্যটি করেন সুইনি।
উল্লেখ্য যে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার প্রতিক্রিয়ায় বহুদিন ধরে চলা অভিযান জোরাল করে ইসরায়েল। তাদের অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজার মানুষ মারা গেছেন, এ ছাড়া আহত হয়েছেন লক্ষাধিক। যাদের বেশিরভাগই বেসামরিক।
সুত্রঃ আরব নিউজ
