
অত্যন্ত সফল ও তথ্যবহুল আয়োজনের মাধ্যমে শেষ হলো FACD CAB- NRBC ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০২৫। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই এক্সপোতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তির প্রক্রিয়া এবং স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। স্কলারশিপের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের জন্য এটি একটি দুর্লভ সুযোগ হিসেবে বিবেচিত হয়েছে, যা তাদের আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণে সহায়তা করবে।
এক্সপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বিদেশে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি দেশের উন্নয়নে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বব্যাপী উচ্চশিক্ষার দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে, উন্নত দেশগুলোর প্রযুক্তি ও গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের এক্সপো শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এক্সপোর অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতি, যা শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান। অংশগ্রহণকারীরা সরাসরি প্রতিনিধি ও বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সুযোগ পান।আয়োজক FACD CAB এবং স্পনসর NRBC ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে বিশেষ ধন্যবাদ জানানো হয় এই উদ্যোগের জন্য। এনআরবিসি ব্যাংক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ফাইল ওপেনিং চার্জ ফ্রি ঘোষণা করে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করেছে।
ভবিষ্যতে এই ধরনের আরও আয়োজনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আয়োজকরা আশাবাদী।
মোহাম্মদ সামিউল হাসান
প্রধান নির্বাহী
ওয়াকিয়া এডুকেশন
