
রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে চারটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে এসব গ্রেনেড লুট হয়েছিল বলে জানিয়েছে র্যাব। শনিবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় গ্রেনেড উদ্ধারের এ তথ্য জানানো হয়। র্যাব-১০-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আটটার দিকে ডেমরার সারুলিয়ার গরুর হাট নামের একটি স্থান থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। উদ্ধার হওয়া গ্রেনেড ডেমরা থানায় হস্তান্তর করা হবে।
(KS)
Please follow and like us:
