
জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে গত বছরের ১৫ জুলাই ঢাবিতে হামলায় সরাসরি অংশ নিলেও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বাকি হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ হামলায় অংশ নেওয়া অনেক ছাত্রলীগ নেতাকর্মীর নাম তালিকায় না আসায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একটি অংশ।
এতে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতো সময় নিয়ে তদন্ত করে মাত্র ১২৮ জনকে বহিষ্কার করেছে।
