অবৈধ ভাবে মালয়েশিয়াতে অবস্থান করার দায়ে ৮৫ জন বাংলাদেশীসহ ৫৯৮ জন অভিবাসীকে ইমিগ্রেশন আটক করেছে। ২২ ফ্রেবয়ারি (রবিবার) দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানের সময় ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে, এবং এদের মধ্যে ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃত অভিবাসীদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন, যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক রয়েছেন।
আটককৃত অভিবাসীরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে অপরাধ করেছেন, এগুলোর মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে। তদন্তে আরও জানা গেছে যে কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়েছেন যার কোন বৈধ নথিপত্র তাদের কাছে ছিল না। এসব বিষয়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা এবং তদন্তের জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হচ্ছে।
সূত্র: মালয়েশিয়ান প্রতিনিধি।
