
রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, ধানমন্ডির কবি নজরুল ইনস্টিটিউটের সামনে মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা হলেন মিলন খান (৩০) ও শওকত হোসেন ওরফে বাবু (৩২)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক মিলন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি।
Please follow and like us:
